সার্ভিসের শর্তাবলি
সর্বশেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬
সার্ভিস
Resort Scale রিসোর্ট ও হোটেলের জন্য কনটেন্ট প্রোডাকশন, মার্কেটিং, ওয়েবসাইট, সফটওয়্যার ও রিপোর্টিং সার্ভিস দেয়। প্রতিটি ক্লায়েন্টের কাজের পরিধি, খরচ ও সময় লিখিত প্রস্তাবনায় নির্ধারিত হয়।
খরচ ও পেমেন্ট
প্যাকেজ প্রপার্টির সাইজ, লোকেশন ও লক্ষ্যের উপর নির্ভর করে; বেসিক প্যাকেজ ১৫,০০০ টাকা/মাস থেকে শুরু। পেমেন্ট প্রতি মাসের শুরুতে — bKash, Nagad বা Bank Transfer।
বিজ্ঞাপন বাজেট
বিজ্ঞাপনের বাজেট আমাদের ফি থেকে আলাদা এবং সরাসরি Meta/Google-কে দেওয়া হয়। বাজেট আপনার নিয়ন্ত্রণে থাকে।
মেয়াদ ও বাতিল
সঠিক ভিত্তি তৈরির জন্য আমরা ন্যূনতম ৩ মাস recommend করি। সন্তুষ্ট না হলে ৩০ দিনের নোটিশ দিয়ে বাতিল করতে পারবেন।
ফলাফল ও গ্যারান্টি
আমরা বুকিং, আয়, অকুপেন্সি, Google র্যাংকিং বা AI-এর উত্তরে জায়গা পাওয়ার গ্যারান্টি দিই না। বুকিং গ্রোথ চ্যালেঞ্জের ১৫–২০% একটি লক্ষ্য — ফলাফল আপনার শুরুর অবস্থা, দাম, চাহিদা, রুম খালি থাকা, বাজেট ও বাস্তবায়নের উপর নির্ভর করে।
আপনার দায়িত্ব
প্রয়োজনীয় অ্যাকাউন্টের অ্যাক্সেস, সঠিক তথ্য (দাম, রুম, সুবিধা), শুটের জন্য প্রপার্টি প্রস্তুত রাখা, আর ইনকোয়ারির দ্রুত ফলো-আপ — বুকিং কনফার্ম হয় আপনার টিমের হাতেই।
কনটেন্ট ব্যবহার
আমাদের তৈরি ছবি ও ভিডিও আপনি আপনার রিসোর্টের প্রচারে ব্যবহার করতে পারবেন — Facebook, Instagram, ওয়েবসাইট, Google Business Profile, Booking.com বা বিজ্ঞাপনে।
যোগাযোগ
শর্তাবলি নিয়ে প্রশ্ন থাকলে hello@resortscale.com বা ০১৭০৬-৮৮৪৪০৫-এ যোগাযোগ করুন।